Posts

Showing posts from January, 2021

২২ হাজার টাকায় আসুসের ল্যাপটপ

Image
  মাত্র ২২ হাজার ৮০০ টাকায় পাওয়া যাচ্ছে আসুসের নতুন ল্যাপটপ। মডেল এক্স ৫৪০-ই১-৬০১০। সাশ্রয়ী দামের এই ল্যাপটপটি বেশ হালকা-পাতলা। ফলে এটি সহজেই বহনযোগ্য। ল্যাপটপটিতে রয়েছে, এএমডি ওয়ান-৬০১০ মডেলের ১.৩৫ গিগাহার্জের প্রসেসর। ১৫.৬ ইঞ্চির এইচডি এলইডি ব্যাকলিট কি-বোর্ড। মাল্টিমিডিয়া প্লে করার জন্য এতে রয়েছে ডিভিডি রিরাইটেবল ড্রাইভ। দ্রুত গতির কার্যসম্পাদনের জন্য এতে ৪ জিবি ডিডিআর থ্রি র‌্যাম রয়েছে। স্টোরেজের জন্য আছে ৫০০ জিবির সাটা হার্ডডিস্ক। ফ্রি ডস সম্বলিত ল্যাপটপটি সিলভার কালারে বাজারে পাওয়া যাবে। দেশে আসুসের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।

ফুজিফিল্মের ফ্লাগশিপ ডিএসএলআর

Image
চড়া দামের নতুন একটি ডিএসএলআর ক্যামেরা আনলো ফুজিফিল্ম। মডেল ফুজিফিল্ম জিএফএক্স ৫০ এস। এটি ফ্লাগশিপ ঘরানার প্রফেশনাল ক্যামেরা। এতে ‘ফুজিনন জিএফ’ সিরিজের লেন্স ব্যবহার করা হয়েছে। কালার ক্রম ইফেক্টস সমৃদ্ধ ক্যামেরাটিতে কালার কন্ট্রোলের বিশেষ সুবিধা আছে। জাপানের এই ইমেজিং টেকনোলজি নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, তাদের নতুন ক্যামেরাটিতে ৫১.৪ মেগাপিক্সেলের সিমস ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে। এতে জি মাইন্ট লেন্স সংযোজন করা হয়েছে। উন্নত মানের ছবি তোলা ও ছবি প্রক্রিয়া করার জন্য রয়েছে এক্স-প্রসেসন প্রো ইমেজ প্রসেসিং ইঞ্জিন। ক্যামেরাটিতে ৩.৬৯ এম-ডট অর্গানিক ইএল ইলেকট্রোনিক ভিউফাইন্ডার এবং ২.৩৬ এম-ডট টাচস্ক্রিন এলসিডি ব্যাকপ্যানেল। ক্যামেরাটির দাম ৫ লাখ ১১ হাজার ৯৯৯ রুপি।

আইস বারগ ( ICE-BURG choco maniac )

Image
  বার্গার তো অনেক খাইসেন এইবার চকলেট বার্গার খান। ভয়ে ভয়ে অর্ডার দিয়েছিলাম, না জানি কেমন হয়। জীবনে এই জিনিষ দেখি নাই। বাট ইট ওয়াজ ডেলিসিয়াস। দুজন মিলেও শেষ করতে পারিনাই। নামঃ আইস বারগ ( ICE-BURG choco maniac ) মেনুতে এভাবে লেখা। প্লেসঃ Meat Lovers দামঃ ২০০ টাকা কোন এক্সট্রা চার্জ নাই। রেটিংঃ ৯/১০ ( আর একটু সাইজ এ ছোট হলে ১০/১০ দিতাম ঃপ) ফ্রজেন চকলেট বান আর ভেতর আইসক্রিম, ম্যাসমালো, চক চিপস আর ও অনেক কিছু। বিশাল জিনিশ এইটা।

সেরা সাত অ্যানড্রয়েড গেমস

Image
  অবসরে স্মার্টফোনে অনেকেই গেমস খেলেন। রেসিং থেকে আর্কেড সবরম গেমিং সেগমেন্টেই অ্যানড্রয়েডে রয়েছে আকর্ষনীয় সব গেম। আজ জেনে নিন গেমিং জগতে অন্যতম জনপ্রিয় সেগমেন্ট স্ট্র্যাটিজি গেম নিয়ে। সবকটি গেম বিনামূল্যে ডাউনলোড করা যাবে প্লে স্টোর থেকে। তবে মাথায় রাখবেন গেম খেলার সময় টাকা খরচ করতে হতে পারে আপনাকে। বন্ধুদের সাথেও খেলা যাবে এই সব গেমগুলি। Grow Empire: Rome টাওয়ার ডিফেন্স, স্ট্র্যাটিজি মেকানিজম ও রোল প্লেইং এলিমেন্টের সংমিশ্রণ এই গেমটি। এর ফলে এই গেমটি প্লে স্টোরের অন্যতম জনপ্রিয় স্ট্র্যাটিজি গেম। এই গেমে আপনি একজন মহান নেতা সিজার। আর আপনাকে নিজের নাগরিকদের বাঁচাতে অন্য সেনাদের পরাজিত করতে হবে। Lords Mobile ২০১৭ সালের সেরা অ্যানড্রয়েড গেমের সিরোপা জিতেছিল এই গেমটি। বিশ্বব্যাপী প্রায় ১৩০ মিলিয়ানের বেশি ইউজার এই গেমটি খেলেন। এই গেমে আপনাকে মুখোমুখি হতে হবে শক্তিশালী শক্রপক্ষের। এছাড়াও আপনি ঠিক কিরে নিতে পারবেন কোন চরিত্রটি নিয়ে আপনি খেলবেন। Clash of Clans এটি সম্ভবত অ্যানড্রয়েডে সমথেকে জনপ্রিয় গেম। শুরুতে আপনার নিজের গ্রাম বানাতে হবে। এরপর তৈরি করতে হবে নিজের ক্ল্যান।...

দেশের বাজারে স্বল্পমূল্যের শাওমির অ্যান্ড্রয়েড গো স্মার্টফোন

Image
  শাওমি বাংলাদেশের বাজারে তাদের প্রথম অ্যান্ড্রয়েড গো স্মার্টফোন ‘রেডমি গো’ নিয়ে এসেছে। প্রয়োজনীয় নানা সফটওয়্যার এবং কার্যক্ষম হার্ডওয়্যার সম্পন্ন রেডমি গো পাওয়া যাবে মাত্র ৬,৯৯৯ টাকায়। শাওমির ভারতীয় উপমহাদেশের হেড অব ওভারসিজ এক্সপানশন সংকেত আগারওয়াল বলেন, ‘গত বছর বাংলাদেশে আসার পর থেকে শাওমি গ্রাহকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছে এবং এই সমর্থনের জন্য আমরা সত্যিই গর্বিত। আমরা আশা করি, বাজারে রেডমি গো আসার মাধ্যমে আরো বেশি গ্রাহক স্বল্প মূল্যে অসাধারণ একটি ফোরজি স্মার্টফোন উপভোগ করতে পারবেন। প্রত্যেকের জন্য উদ্ভাবনী পণ্য নিয়ে আসার আমাদের যে প্রতিশ্রুতি, এটি তারই একটি অংশ।’ রেডমি গো স্মার্টফোনে রয়েছে ৫ ইঞ্চি ৭২০পি এইচডি ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪২৫ প্রসেসর এবং ৩,০০০এমএএইচ ব্যাটারি। স্মার্টফোনটিতে রয়েছে এলইডি ফ্ল্যাশলাইট সম্পন্ন ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, দুটি সিম কার্ড স্লট এবং একটি মাইক্রো এসডি কার্ড স্লট, যেটিতে ১২৮ জিবি পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। ফোরজি সুবিধার রেডমি গো ভোল্টিই রেডি বলে শাওমি সূত্রে জানা গেছে। ২০১৭ ...

সেলফি তোলার সেরা কিছু অ্যাপ

Image
  অনেকদিন পর প্রিয় বন্ধুর সঙ্গে দেখা, একটা সেলফি না হলে কি চলে? প্রযুক্তিনির্ভর প্রজন্মের কাছে আনন্দের যেকোনো মুহূর্ত উদযাপনের যেন এক অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে সেলফি। সেলফি তোলার জন্য প্লে স্টোর থেকে পছন্দমতো অ্যাপ নামিয়ে নিতে পারেন। জেনে নিন এমনই কিছু অ্যাপের খোঁজখবর। • রেট্রিকা ডিসকভার ইয়োরসেলফ (Retrica- Discover Yourself) দুর্দান্ত ফিল্টার, স্টাম্পস রয়েছে এতে। পাশাপাশি এই অ্যাপ থেকে নিজের GIFs তৈরি করতে পারবেন। এখানে কোলাজ করাও খুব সহজ। প্রতিদিন ৮ কোটি ছবি তোলা হয় এই অ্যাপ দিয়ে। • ইউক্যাম মেকআপ (YouCam MakeUp) আপনার নো মেকআপ লুককেও প্রয়োজনে দুর্দান্তভাবে সাজিয়ে দিতে পারে এই অ্যাপ। লিপস্টিক থেকে আইশ্যাডো সব রকম মেকআপই করতে পারবেন এই অ্যাপ দিয়ে! • বিসিক্সওয়ানটু- বিউটি অ্যান্ড ফিল্টার ক্যামেরা (B612- Beauty & Filter Camera) ১৫০০ স্টিকার, ড্রয়িং এফেক্ট ও ফিল্ম ভিডিও তৈরি করা যায় এই অ্যাপ দিয়ে। • স্ন্যাপসিড (Snapseed) সেলফিতে ড্রামাটিক লুক আনতে পারে এই অ্যাপ ৷ পোট্রেট ফিল্টার, ব্লার অপশন ও গ্ল্যামার গ্লো রয়েছে এই অ্যাপে। • সেলফশট (Selfshot) অ্যাপের সবচেয়ে বড় সুবিধা...

প্লে স্টোর থেকে ব্যান হওয়া সেরা ১০টি অ্যাপ

Image
  গুগুল প্লে স্টোরে রয়েছে আসংখ্য অ্যাপ। এটাই অ্যানড্রয়েডের ডিফল্ট অ্যাপ মার্কেট। যদিও অনেক অ্যাপ ব্যান হয়ে গিয়েছে গুগুল প্লে স্টোর থেকে। আসুন দেখে নেওয়া যার এমনি জনপ্রিয় ১০টি অ্যাপ। Mobdro খেলাপ্রেমীদের জন্য এটি স্বপ্নের অ্যাপ। এই অ্যাপে দেখা যায় অসংখ্য লাইভ খেলা। ফর্মুলা ওয়ার, ঊইম্বেন্ডন টেনিস ইংলিশ প্রিমিয়ার লিগের মতো জনপ্রিয় খেলাগুলি লাইভ দেখা যায় এই অ্যাপে। Tubemate ইউটিউব ভিভিওর মতো বিভিন্ন অনলাইন কনটেন্ট নিজের ডিভাইসে ডাউনলোড করা যায় এই অ্যাপের মাধ্যমে। Adblock Plus এই অ্যাপ অ্যানড্রয়েড ডিভাইসে ব্লক করে বিভিন্ন অ্যাড। গুগুল এই অ্যাপ ব্লক করেছে কারন এই অ্যাপ গুগুলের অ্যাডও ব্লক করে দেয় বলে। Amazon App Store প্রায় সব অ্যাপ ডাউনলোড করা যায় অ্যামাজন অ্যাপ স্টোর দিয়ে। কিন্তু গুগুলের শর্ত না মানায় এই অ্যাপ ব্যান করে গুগুল। Lucky Patcher এই অ্যাপট ব্যাবহার করে যে কোন ফ্রি অ্যাপ পেইড করে ফেলা যায়। কিন্তু এই অ্যাপ গুগুলের শর্ত না মানায় গুগুল প্লে স্টোর থেকে ব্যান করে দেয় এই অ্যাপ। Popcorn Time এই অ্যাপের মাধ্যমে মাত্র এক ক্লিকে বিনামূল্যে ডাউনলোড করা যায় যেকোন সি...

মোবাইল অ্যাপ জানিয়ে দেবে ভুতের অস্তিত্ব

Image
অশরীরী অস্তিত্ব সত্যিই রয়েছে কি না, তা নিয়ে মানুষের কৌতূহল চিরকালীন। এ নিয়ে তর্ক-বিতর্কেরও শেষ নেই। বিশ্বে অনেকেই রয়েছেন, যাঁরা প্যারানর্মাল বিষয়বস্তু নিয়ে নিয়মিত চর্চা করেন। কোথাও অস্বাভাবিক কোনও ঘটনার কথা শুনলেই ছুটে যান তাঁরা। এর পর যদি সেখানে সত্যিই অশরীরী অস্তিত্বের সন্ধান মেলে, তার সঙ্গে সংযোগস্থাপনের চেষ্টা করেন। এই যোগাযোগ যে শুধুমাত্র প্ল্যানচেটের মাধ্যমেই হয়, তা কিন্তু নয়। প্যারানর্মাল গবেষকদের কাছে এমন বহু সরঞ্জাম থাকে, যার মাধ্যমে সরাসরি তেনাদের সঙ্গে যোগাযোগ করা যায়। এর মধ্যে উল্লেখ্য, কে টু মিটারের কথা। নেটে সার্চ করলেই এই যন্ত্রটি সম্পর্কে জানতে পারবেন। এতে পাঁচটি সিগন্যাল রয়েছে। অশরীরী অস্তিত্ব যত কাছে হয়, সিগন্যালের তেজ ততই বাড়ে। চাইলে অনলাইনেই অর্ডার দিতে পারেন এটি। পাঁচ থেকে দশ হাজার টাকার মধ্যে এর দাম পড়বে। তবে এত ঝক্কিতে না গিয়ে যদি নিখরচায় ভূতের সঙ্গে সংযোগ স্থাপন করতে চান, তবে তার জন্য রয়েছে কয়েকটি মোবাইল অ্যাপ। প্লে স্টোরে ফ্রিতেই পাওয়া যায় এগুলি। ফোনে ইনস্টল করার পর অ্যাপই আপনাকে দেখাবে আপনার চারপাশে তেনাদের অস্তিত্ব রয়েছে কি না। যদি থাকে, সেক্ষেত্রে কী করণীয়...